ঢাকা বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

‘দিদি নাম্বার ওয়ান’-এ এখন স্বস্তিকা

‘দিদি নাম্বার ওয়ান’-এ এখন স্বস্তিকা

জনপ্রিয় টেলিভিশন রিয়েলিটি শো ‘দিদি নাম্বার ওয়ান’-এ আসছে বড় পরিবর্তন। দীর্ঘ প্রায় দেড় দশক ধরে যিনি এই অনুষ্ঠানের মুখ ছিলেন। সেই রচনা ব্যানার্জীর জায়গায় এবার নতুন সঞ্চালক হিসেবে দেখা যাবে অভিনেত্রী স্বস্তিকা মুখার্জীকে।

নতুন সিজনের প্রোমো প্রকাশের পর থেকেই বিষয়টি নিয়ে শুরু হয়েছে আলোচনা। শুধু সঞ্চালক নন, পুরো অনুষ্ঠানের ফরম্যাটেও আসছে বড় ধরনের পরিবর্তন। আগের মতো চারজন প্রতিযোগীর বদলে এবার একসঙ্গে অংশ নেবেন ১০ জন প্রতিযোগী। বদলে যাচ্ছে খেলার ধরনও, যা দর্শকদের জন্য আনবে নতুন অভিজ্ঞতা।

এছাড়া পরিবর্তন এসেছে সম্প্রচারের সময়ও। এতদিন বিকালের জনপ্রিয় স্লটে প্রচারিত হলেও নতুন সিজন থেকে অনুষ্ঠানটি দেখা যাবে রাত ১০টা ১৫ মিনিটে। আগামী ২৯ জুন প্রচারিত হবে নতুন পর্ব। অনুষ্ঠান থেকে সরে যাওয়া প্রসঙ্গে রচনা ব্যানার্জী জানান, এটি মূলত চ্যানেলের সিদ্ধান্ত। তার ভাষায়, ?‘আমার কাজের চাপ আছে, এটা তো একটা কারণ বটেই। দ্বিতীয়ত, এটা চ্যানেলের সিদ্ধান্ত ছিল। তারা অনুষ্ঠানটি নতুনভাবে সাজাতে চেয়েছে। চ্যানেলের সিদ্ধান্তের ওপরে তো আমি কিছু বলতে পারি না।’

নতুন সঞ্চালক হিসেবে স্বস্তিকা মুখার্জীকে নিয়ে ইতিবাচক মন্তব্যও করেন তিনি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত