ঢাকা শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

মৃত্যুর ১৭ বছর পরও সুরের জাদুতে বিশ্ব মাতাচ্ছেন মাইকেল জ্যাকসন

মৃত্যুর ১৭ বছর পরও সুরের জাদুতে বিশ্ব মাতাচ্ছেন মাইকেল জ্যাকসন

পপসম্রাট মাইকেল জ্যাকসনের মৃত্যুর ১৭তম মৃত্যুবার্ষিকী। ২০০৯ সালের ২৫ জুন বিশ্ববাসীকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি দিয়েছিলেন কিংবদন্তি এই সংগীতশিল্পী। মৃত্যুর দীর্ঘ সময় পরও তার জনপ্রিয়তায় ভাটা পড়েনি। জানা গেছে, চলতি বছরে তার প্রায় ৫০ লাখ অ্যালবাম বিক্রি হতে যাচ্ছে। যা সংগীত ইতিহাসের বিরল রেকর্ড।

রেকর্ড ট্র্যাকিং প্রতিষ্ঠান ‘লুমিনেট’-এর তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম ছয় মাসে বিশ্বব্যাপী মাইকেল জ্যাকসনের ২৫ লাখ অ্যালবাম বিক্রি হয়েছে। এর মধ্যে ৫ লাখের বেশি বিক্রি হয়েছে সিডি, এলপি ও ডিজিটাল ডাউনলোডের মাধ্যমে। বাকিগুলো এসেছে বিভিন্ন মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম থেকে। অথচ গত বছর মোট ১৭ লাখ অ্যালবাম বিক্রি হয়েছিল। অর্থাৎ, চলতি বছরের অর্ধেক সময়ে তিনি গত বছরের রেকর্ড ভেঙে ফেলেছেন।

মাইকেল জ্যাকসনের তুমুল জনপ্রিয়তার পেছনে বড় ভূমিকা রেখেছে সম্প্রতি মুক্তি পাওয়া বায়োপিক ‘মাইকেল’। সিনেমাটি নিয়ে নানা সমালোচনা থাকলেও বক্স অফিসে অসংখ্য রেকর্ড গড়েছে। বিশ্বব্যাপী ইতিমধ্যে সিনেমাটি প্রায় ৯৪ কোটি মার্কিন ডলার (প্রায় ১১ হাজার ৯২ কোটি টাকা) ব্যবসা করেছে।

চলচ্চিত্র সমালোচকদের কাছে সিনেমাটি খুব একটা প্রশংসা পায়নি। রিভিউ ওয়েবসাইট ‘রটেন টম্যাটোস’-এ এর রেটিং মাত্র ৩৭ শতাংশ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত