
ঢালিউড অভিনেত্রী বিদ্যা সিনহা মিম অভিনীত ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেয়েছে ‘লাইফলাইন’ সিনেমা। নিজের বাস্তব জীবনের সঙ্গে এ সিনেমার গল্পের মিল খুঁজে পেয়েছেন তিনি। ‘আর গল্পের বিষয়ে যদি বলি, এখানে যা দেখানো হয়েছে, আমার জীবন এমনই। আমি আমার মা-বাবার সঙ্গে খুব বেশি কানেক্টেড। অ্যান্ড তাদের এখন স্বাভাবিক সবারই বয়স হয়। এখন এমন একটা অবস্থা যে আমারও সেম জার্নিতেই আমাকে থাকতে হবে। হয় মা অসুস্থ হচ্ছেন, আর না হয় বাবা অসুস্থ হচ্ছেন। চরকির সঙ্গে এটিই মিমের প্রথম কাজ বলে জানিয়েছেন মিম। উচ্ছ্বাস প্রকাশ করে এ অভিনেত্রী বলেন, ‘সো এই টিমের সঙ্গে কাজ করে খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ আমার টিমকে এবং চরকিকে। আই এম সো হ্যাপি যে প্রথম কাজ এত সুন্দর একটা কাজ দিয়ে যাত্রা শুরু হয়েছে।