
মাস চারেক আগে সামাজিক মাধ্যমে বিয়ের গুঞ্জন উঠেছিল অভিনেত্রী নাজনীন নীহার। সে সময় খবরটিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছিলেন। এবার নীহা নিজেই জানালেন তিনি এঙ্গেজড। গতকাল সোমবার সামাজিক মাধ্যমে রিলেশনশিপ স্ট্যাটাস বদলেছেন নীহা। ফেসবুকে দেখা যায় তার রিলেশনশিপ স্ট্যাটাসে লেখা ‘এঙ্গেজড’। তবে কি বিয়ে করলেন অভিনেত্রী? নাকি বাগদান সারলেন? জানতে মুঠোফোনে কল দিলে কেটে দেন তিনি। হোয়াটস্যাপেও মেলেনি সাড়া। খুদে বার্তা পাঠিয়েও পাওয়া যায়নি উত্তর। এদিকে মন্তব্যের ঘরে জমেছে উৎসুক নেটিজেদের ভিড়। ভিন্ন রকম মন্তব্য করছেন তারা। কেউ দেখতে চাইছেন ‘স্বামী’র ছবি। আবার কেউ চাইছেন মিষ্টি খেতে। সেসবেরও কোনো জবাব দেননি নীহা। গেল ফেব্রুয়ারির শেষের দিকে সামাজিক মাধ্যমে নিজের বিয়ের গুঞ্জন উসকে দিয়েছিলেন নীহা। ফেসবুক ‘মাই ডে’ তে ‘আলহামদুলিল্লাহ’ লিখে একটি ছবি পোস্ট করেছিলেন। ছবিতে হলুদ লাগানো দুটি হাত দেখা গিয়েছিল। মুহূর্তেই সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল এবং শুরু হয়েছিল বিয়ের গুঞ্জন। তখন বিষয়টিকে ‘নাটক’ বলে উড়িয়ে দিয়েছিলেন তিনি। আর এবার রয়েছেন নিশ্চুপ।