ঢাকা সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

বিয়ে করছেন বাপ্পী চৌধুরী

বিয়ে করছেন বাপ্পী চৌধুরী

মাঝে মাঝেই সোশ্যাল মিডিয়ায় চিত্রনায়ক বাপ্পী চৌধুরীর বিয়ের গুঞ্জন ওঠে। চর্চা চলতে থাকে। এবার বাপ্পী নিজেই জানালেন তার বিয়ের পরিকল্পনা।

গত শুক্রবার চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে এসে বিয়ে নিয়ে কথা বলেন বাপ্পী। তার কথায়, ‘বিয়েটা এ বছর করে ফেলতে পারি, আশা করা যায়। গোপনে বিয়ে করার প্ল্যান নেই। সবাইকে জানিয়েই বিয়ে করব। লাভ ম্যারেজে প্রাধান্য দিলেও বাবা মেনে না নিলে ওই বিয়ে করব না।’ ২০১২ সালে জাজ মাল্টিমিডিয়ার সিনেমা ‘ভালোবাসার রঙ’ দিয়ে বড়পর্দায় অভিষেক হয় বাপ্পির। প্রথম ছবিতেই দর্শকের নজর কাড়েন তিনি। এক যুগের অভিনয় জীবনে দর্শকদের উপহার দিয়েছেন ‘জটিল প্রেম’, ‘অন্যরকম ভালোবাসা’, ‘এপার ওপার’, ‘সুইটহার্ট’, ‘সুলতানা বিবিয়ানা’-এর মতো সিনেমা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত