
সম্প্রতি প্রেমঘটিত গুঞ্জনে আলোচনায় আসেন কেয়া পায়েল। সেসময় বিষয়টি নিয়ে নীরবতা পালন করেছিলেন। এবার জানালেন নিজের জন্য ভালোবাসা খুঁজে পেয়েছেন তিনি। তাই দেখে অনেকের কৌতূহল, তবে কি সম্পর্কের ইঙ্গিত অভিনেত্রীর?
গতকাল শনিবার নিজের ফেসবুকে কয়েকটি ছবি প্রকাশ করেছেন কেয়া পায়েল। সেখানে দেখা গেছে, একলা কেয়া আলো আধারের আবহে রোমান্টিক মুডে ধরা দিয়েছেন। ক্যাপশনে লিখেছেন, ‘আমি আমার জন্য ভালোবাসা খুঁজে পেয়েছি।’
অভিনেত্রীর এরকম ক্যাপশনে মিশ্র প্রতিক্রিয়া পোষণ করছেন নেটিজেনরা।