ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

আলেচিত গান ‘আজ কেন মন উদাসী হয়ে’-এর জন্ম-ইতিহাস

আলেচিত গান ‘আজ কেন মন উদাসী হয়ে’-এর জন্ম-ইতিহাস

‘আজ কেন মন উদাসী হয়ে’- বাংলাদেশে ব্যান্ডসংগীতের ইতিহাসে অন্যতম জনপ্রিয় গানের প্রথম লাইন। জানেন কি, গানটির জন্ম কোনো এক শ্রাবণের রাতেই। সে গল্পই শুনিয়েছেন গানের গীতিকার ও সুরকার আশরাফ বাবু। স্মৃতিচারণা করে তিনি বলেন, অ্যালবামের শেষ গান ছিল এটি। পরদিন রেকর্ডিংয়ের উদ্দেশে ঢাকায় যাত্রা করবে ডিফ্রেন্ট টাচের সদস্যরা। আগের রাতে গানটির জন্ম। প্রায় ৪০ বছর আগে, সেটা ১৯৮৭ সালের কথা। তখন ছিল শ্রাবণ মাস। সেবার দিনের পর দিন বৃষ্টি হচ্ছে। একনাগাড়ে চার দিন বৃষ্টি। অবস্থা এমন যে মানুষের বাড়ি থেকে বের হওয়া কঠিন। ডিফ্রেন্ট টাচের নতুন অ্যালবামের মোটামুটি সব গান হয়ে গেছে। তখন ১২ গানে একটি পূর্ণাঙ্গ অ্যালবামের প্রচলন ছিল। একটি গান দরকার। অন্য গানগুলো হয়ে গেছে।

আশরাফ বাবুর ওপর দায়িত্ব পড়ল আরেকটি গান করার। কিন্তু কোনোভাবে আসছিল না। ওদিকে বৃষ্টি ঝরছে অবিরাম। শেষ রাতের দিকে জানালার পাশে বসে শ্রাবণের বৃষ্টিধারা দেখতে দেখতে মাথায় এল, এ শ্রাবণের বৃষ্টি নিয়ে একটা গান লিখলে কেমন হয়! এমনিতে কথাগুলো কিছুদিন ধরে রাস্তায় চলতে-ফিরতে মাথায় ঘুরছিল। আশরাফ বাবু লেখা শুরু করলেন, ‘শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে,/ অঝোরে নামবে বুঝি শ্রাবণে ঝরায়ে...।’

এক লাইন-দুই লাইন করে লেখা হয়ে গেল ১২ লাইনের একটি নতুন গান। আশরাফ বাবু বললেন, ‘ভোররাতের দিকে যখন পুরো গান শেষ করে উঠলাম, তখন স্বস্তি পেলাম, যাক শেষ পর্যন্ত কিছু একটা হলো। পরে ঢাকা থেকে খুলনা ফিরে যান দলের সদস্যরা। একদিন হঠাৎ করে খুলনা নিউমার্কেটের এক ক্যাসেটের দোকানে গানটি শুনি।’ ডিফ্রেন্ট টাচের অ্যালবামটি প্রকাশ করেছিল ইলেকট্রা ভয়েস। গানটি প্রথম গেয়েছিলেন আলী আহমেদ বাবু।

গানটি নিয়ে বেশ কিছু মজার ঘটনাও আছে। ডিফ্রেন্ট টাচের কণ্ঠশিল্পী মেজবাহ এক সাক্ষাৎকারে শুনিয়েছিলেন তেমন অভিজ্ঞতার কথা। ১৯৯১ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এক কনসার্টে অংশ নেয় ডিফ্রেন্ট টাচ। বৃষ্টিমুখর সময়কে উপজীব্য করে রচিত ‘শ্রাবণের মেঘগুলো’ গানটি শুরুর কয়েক মুহূর্ত পরই সত্যি সত্যি বৃষ্টি শুরু হয়ে গেল। খোলা জায়গা হওয়ার কারণে সেদিনের মতো কনসার্ট বন্ধ হয়ে গেল। মজার ব্যাপার হলো, পরের বছর একই জায়গায় আরেকটি কনসার্টে যখনই ডিফ্রেন্ট টাচ ‘শ্রাবণের মেঘগুলো’ গাওয়া শুরু করল, তখন আবার বৃষ্টি শুরু হলো।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত