ঢাকা মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

আফজাল-মিমিকে নিয়ে চরকি ফ্লিক ‘রঙিন সুরমা’

আফজাল-মিমিকে নিয়ে চরকি ফ্লিক ‘রঙিন সুরমা’

রঙ শুধু চোখে দেখা সৌন্দর্য নয়; রঙ মানুষের বেঁচে থাকারও ভাষা। আনন্দ-দুঃখ, ভালোবাসা, ভয়, আশা, প্রতারণা- সবকিছুরই নিজস্ব রঙ আছে। তেমনি সত্য মিথ্যারও রঙ আছে। পার্থক্যটা শুধু সত্যের রঙ একটাই। কারণ তাকে আর ইচ্ছেমতো বদলানো যায় না। সত্য তাই অনেকটা স্থির। ‘রঙিন সুরমা’ গল্পের চিত্রনাট্যকার এবং পরিচালক রিয়াজুল হক ইমরানের চিন্তায় সত্য ধূসর। আর মিথ্যা ঠিক তার উল্টো। মিথ্যার অনেক রঙ। একটি মিথ্যাকে বাঁচিয়ে রাখতে আরেকটি মিথ্যা বলতে হয়। কখনো তা ভালোবাসার মতো কোমল, কখনো আনন্দের মতো উজ্জ্বল, কখনো আত্মরক্ষার মতো প্রয়োজনীয়, কখনো বিধ্বংসী। এ রঙ বদলাতে বদলাতেই মানুষের জীবনের গল্প এগিয়ে যায়। আর এ জায়গা থেকেই গল্পের ‘সুরমা’ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। গল্পের নাম ‘রঙিন সুরমা’ হওয়ার কারণ জানাচ্ছিলেন নির্মাতা। ১২ আগস্ট রাত ১২টায় চরকিতে মুক্তি পাচ্ছে চরকি ফ্লিক ‘রঙিন সুরমা’। এর দুটি চরিত্র মুন্তাসির ও শাহিদার জীবনও অনেকটা সেই সুরমার মতো। সীমিত দৈর্ঘ্যের চরকি অরিজিনাল এ কনটেন্টে অভিনয় করেছেন দেশের জনপ্রিয় ও গুণী অভিনয়শিল্পী আফজাল হোসেন, আফসানা মিমি। নির্মান করেছেন রিয়াজুল হক ইমরান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত