ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

বাংলাদেশ থেকে নেটফ্লিক্সের দর্শক

যে চার সিনেমা-সিরিজ বেশি দেখেছেন

যে চার সিনেমা-সিরিজ বেশি দেখেছেন

নেটফ্লিক্সে বাংলাদেশের দর্শকদের পছন্দের তালিকায় গত সপ্তাহে জায়গা করে নিয়েছে চারটি সিনেমা ও সিরিজ।

লাস্ট স্টোরিজ ৩ : নেটফ্লিক্সে বাংলাদেশি দর্শকদের মধ্যে গত সপ্তাহে সবচেয়ে বেশি দেখা সিনেমার তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে ভারতীয় অ্যান্থলজি সিনেমা 'লাস্ট স্টোরিজ ৩'।

বেবি ডু ডাই ডু : ২৫ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ থেকে দর্শকেরা সবচেয়ে বেশি দেখেছেন 'বেবি ডু ডাই ডু' সিনেমাটি।

পছন্দের তালিকায় দুই ওয়েব সিরিজ : বাংলাদেশের দর্শকদের মধ্যে নেটফ্লিক্সে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে 'চুম্বক' ওয়েব সিরিজ। ২১ থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত টানা চার দিন নেটফ্লিক্স বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি দেখা হয়েছে এ কমেডি সিরিজ।

যা আছে 'চুম্বক'-এর গল্পে : 'চুম্বক' সিরিজে দেখা যাবে, মুম্বাইয়ের একটি কলোনিতে পাশাপাশি বসবাস করা পাঁচ পরিবারের জীবন ও সম্পর্কের গল্প 'চুম্বক'। দাম্পত্য টানাপোড়েন, সন্তানদের নানা সমস্যা, প্রতিবেশীদের বন্ধুত্ব ও পারিবারিক জটিলতার মধ্য দিয়ে এগিয়েছে সিরিজটির গল্প।

আলোচনায় শক: ট্রাস্ট নো ওয়ান : নেটফ্লিক্সে মুক্তির পরপরই বাংলাদেশের দর্শকদের নজর কেড়েছে মিস্ট্রি-থ্রিলার সিরিজ 'শক: ট্রাস্ট নো ওয়ান'। ২৫ ও ২৬ সেপ্টেম্বর—টানা দুই দিন বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি দেখা সিরিজ। সিরিজটির গল্পের কেন্দ্রে আনভিতা নামের এক মা। ৯ বছর আগে হাসপাতাল থেকে তার নবজাতক সন্তান নিখোঁজ হয়। এরপর প্রতিবছর সন্তানের জন্মদিনে পাওয়া কিছু রহস্যময় ছবি ও বার্তা তার পুরোনো ক্ষতকে আবারও উসকে দেয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত