ঢাকা শুক্রবার, ২২ মে ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

ড. ইউনূস সরকারের কর্মকাণ্ডের তদন্ত চাওয়া রিট খারিজ

ড. ইউনূস সরকারের কর্মকাণ্ডের তদন্ত চাওয়া রিট খারিজ

অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে রিট সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। গতকাল বৃহস্পতিবার বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন সিনিয়র আইনজীবী এম কে রহমান ও রিটকারী আইনজীবী মহসিন রশীদ। অন্য দিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল। গত ১৭ মে অধ্যাপক ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে রিট করা হয়।

রিট দায়েরের বিষয়ে আইনজীবী এম কে রহমান বলেছিলেন, ১৮ মাসের কর্মকাণ্ড তদন্ত চেয়ে রিট করা হয়েছে। তারা ১৮ মাসের দেশের সর্বক্ষেত্রে অরাজক পরিস্থিতি সৃষ্টি করেছে। অর্থনীতি, স্বাস্থ্যসহ সব ক্ষেত্রে। কমিশন অব ইনকোয়ারি অ্যাক্টে একটা কমিশন হওয়া বাঞ্চনীয়। যাতে ভবিষ্যতে কোনও নির্বাচিত সরকারকেও এসে ওভারথ্রো করতে না পারে। আইনজীবী মহসিন রশিদ বলেছিলেন, যা কিছু ঘটেছে তার তদন্ত চেয়েছি। তদন্ত কীভাবে হবে, সেটা সরকার ঠিক করবে। অ্যাটর্নি জেনারেল বলেছেন, আমি একটু জেনে আসি। অর্থাৎ তিনি (সরকার) ইনস্ট্রাকশান নেবেন। আমরাও চাই, তিনি ইনস্ট্রাকশান নিয়ে আসুন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত