ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী বার্নহ্যাম

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী বার্নহ্যাম

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন অ্যান্ডি বার্নহ্যাম। বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজার সঙ্গে তার সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর মাধ্যমেই বিদায়ী প্রধানমন্ত্রী স্টারমারের উত্তরসূরি হিসেবে বার্নহ্যামের দায়িত্ব গ্রহণের শেষ আনুষ্ঠানিক ধাপটি সম্পন্ন হলো। বাকিংহাম প্যালেস থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘মহামান্য রাজা আরটি মান্যবর অ্যান্ড্রু বার্নহাম এমপি-কে সৌজন্য সাক্ষাৎ দান করেন এবং তাকে একটি নতুন প্রশাসন (সরকার) গঠনের অনুরোধ জানান। আরটি মান্যবর অ্যান্ডি বার্নহ্যাম এমপি রাজার সেই প্রস্তাব গ্রহণ করেন এবং প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ লাভের পর ‘কিসড হ্যান্ডস’ (রাজার হাত চুম্বন) প্রথা পালন করেন।’

উল্লেখ্য, অ্যান্ডি বার্নহ্যাম নামের আগে ব্যবহৃত ‘রাইট অনারেবল’ হলো প্রিভি কাউন্সিলের সদস্যদের জন্য ব্যবহৃত একটি বিশেষ সম্মানসূচক সম্বোধন। প্রধানমন্ত্রীসহ ব্রিটিশ সরকারের শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ এই প্রিভি কাউন্সিলের সদস্য হয়ে থাকেন। রাজার সঙ্গে বার্নহামের এই বৈঠকটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এর মাধ্যমেই স্টারমারের স্থলাভিষিক্ত হয়ে প্রধানমন্ত্রী হিসেবে তার অভিষেক পূর্ণতা পেল। এখন থেকে তিনি যুক্তরাজ্যের সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। যুক্তরাজ্যের নিয়ম অনুযায়ী, রাজা তৃতীয় চার্লস কিয়ার স্টারমারের পদত্যাগ পত্র গ্রহণের পর অ্যান্ডি বার্নহ্যামকে প্রাসাদে আমন্ত্রণ জানিয়ে সরকার গঠনের আহ্বান জানাবেন। রাজার আমন্ত্রণ গ্রহণের মুহূর্ত থেকেই বার্নহ্যাম যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হবেন। ঐতিহ্যবাহী এই প্রক্রিয়াটি ‘কিসিং হ্যান্ডস’ নামে পরিচিত। এরপরই নতুন প্রধানমন্ত্রী ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে গিয়ে প্রধানমন্ত্রী হিসেবে দেশের উদ্দেশে তার প্রথম ভাষণ দেন। বার্নহ্যাম বলেছেন, ‘আমাদের (রাজনীতিবিদদের) আরও ভালো হতে হবে’। রাজনীতিবিদরা প্রত্যাশা অনুযায়ী যথেষ্ট ভাল কাজ করেনি। তবে বার্নাম আরও ভাল হওয়ার প্রতিশ্রুতি দিয়ে ৪০ বছরের মধ্যে সবচেয়ে বড় পরিবর্তন আনার অঙ্গীকার করেছেন। অতিরিক্ত লন্ডনকেন্দ্রিক ব্যবস্থা থেকে বেরিয়ে সাধারণ মানুষের দোরগোড়ায় ক্ষমতা পৌঁছে দেওয়াকে বার্নাম তার অন্যতম প্রধান অগ্রাধিকারের তালিকায় রেখেছেন।

নতুন প্রধানমন্ত্রী কে এই বার্নহ্যাম : অ্যান্ডি বার্নহ্যাম ২০১৭ সালে গ্রেটার ম্যানচেস্টারের মেয়র নির্বাচিত হন। কোভিড-১৯ মহামারিতে উত্তর ইংল্যান্ডের অধিকার ও আঞ্চলিক উন্নয়নে অবদানের জন্য তিনি ‘কিং অব দ্য নর্থ’ খ্যাতি পান। সম্প্রতি উপ-নির্বাচনে জিতে যুক্তরাজ্যের পার্লামেন্টে ফেরেন তিনি। গত ২২ জুন বিতর্কিত নিয়োগ সংক্রান্ত সমালোচনার মুখে কিয়ার স্টারমার পদত্যাগের ঘোষণা দিলে লেবার পার্টিতে নতুন নেতৃত্ব বাছাইয়ের প্রক্রিয়া শুরু হয়। এতে অন্য কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় এবং প্রয়োজনীয় সংসদীয় সমর্থন পাওয়ায় দলপ্রধান নির্বাচিত হন বার্নহ্যাম। দায়িত্ব গ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, ‘রাজনীতিতে নতুন কিছু আনার যে প্রতিশ্রুতি আমি দিয়েছিলাম, তা রক্ষা করব। জীবনযাত্রার ব্যয় কমানো ও আঞ্চলিক বৈষম্য দূর করাই হবে আমার সরকারের মূল লক্ষ্য। আমি নির্দিষ্ট কোনো অঞ্চলের জন্য নয়, বরং পুরো যুক্তরাজ্যের নেতৃত্ব দেব।’

যে কারণে সাধারণ নির্বাচন ছাড়াই নতুন প্রধানমন্ত্রী : যুক্তরাজ্যের সংসদীয় ব্যবস্থায়, ক্ষমতাসীন দল তাদের নেতা পরিবর্তন হলে নতুন করে সাধারণ নির্বাচনের প্রয়োজন হয় না; নতুন নেতা সরাসরি ক্ষমতায় বসতে পারেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত