ঢাকা শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

গরমে রসালো ফল খাওয়ার ইচ্ছা বেশি হয় কেন

গরমে রসালো ফল খাওয়ার ইচ্ছা বেশি হয় কেন

গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে যদি কখনও আপনার মনে হয় যে প্রতিদিনের স্বাভাবিক খাবারের বদলে রসালো ফলগুলো খেতে বেশি ইচ্ছা করছে, এটি একদমই স্বাভাবিক। কারণ এটি পরিবেশগত পরিবর্তনের সঙ্গে শরীরের খাপ খাইয়ে নেওয়ার একটি উপায়। গরম আবহাওয়ায় শক্তি গ্রহণের মতোই শরীরে পানির ঘাটতি পূরণ করাও সমান গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। রসালো ফলগুলো তখন ভারী ও রান্না করা খাবারের চেয়ে বেশি আকর্ষণীয় মনে হতে শুরু করে। সেসব ফলে স্বাভাবিকভাবেই পানির পরিমাণ বেশি এবং সহজে হজম হয়। এই পরিবর্তনটি শুধু স্বাদ বা অভ্যাসের কারণে নয়। এটি তৃষ্ণা, তাপমাত্রা এবং ক্ষুধা নিয়ন্ত্রণের সঙ্গে সম্পর্কিত।

শরীর ভারী খাবারের চেয়ে পানির ঘাটতিকে অগ্রাধিকার দেয় : গরম আবহাওয়ায় শরীর থেকে ঘামের মাধ্যমে বেশি তরল বেরিয়ে যায়, ফলে শরীরে পানির ঘাটতি পূরণের প্রয়োজনীয়তা বেড়ে যায়। ২০১৯ সালের একটি গবেষণা অনুসারে, ডিহাইড্রেশন বা পানিশূন্যতা খাদ্যাভ্যাসকে প্রভাবিত করতে পারে, যার ফলে মানুষ বেশি জলীয় উপাদানযুক্ত খাবারের প্রতি অধিক আগ্রহী হয়ে ওঠে। তরমুজ এবং শসার মতো রসালো ফল শরীরে পানির ঘাটতি পূরণে সাহায্য করার পাশাপাশি কিছুটা শক্তিও সরবরাহ করে। এই কারণেই ভারী, শুকনো খাবার কম আকর্ষণীয় মনে হতে পারে।

তৃষ্ণা এবং ক্ষুধার সংকেত একে অপরের সঙ্গে মিলে যেতে পারে : শরীর মস্তিষ্কের ঘনিষ্ঠভাবে সংযুক্ত প্রক্রিয়ার মাধ্যমে তৃষ্ণা এবং ক্ষুধা নিয়ন্ত্রণ করে। যদিও এগুলো প্রযুক্তিগতভাবে ভিন্ন সংকেত, শরীরের প্রয়োজনের ওপর নির্ভর করে এগুলো একে অপরকে প্রভাবিত করতে পারে।

পুষ্টিবিদদের মতে, আপনার শরীর তরল খুঁজছে এর অর্থ আসলে আপনার ভারী খাবারও খেতে ইচ্ছা করতে পারে। জলীয় ফল একটি প্রাকৃতিক সমাধান হয়ে ওঠে কারণ তা একইসঙ্গেশরীরে পানির অভাব পূরণ করে এবং হালকা ক্ষুধা মেটায়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত