ঢাকা রোববার, ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

ইসরায়েলি কারাগারে নির্যাতনের শিকার নারী সাংবাদিক

ইসরায়েলি কারাগারে নির্যাতনের শিকার নারী সাংবাদিক

ইসরায়েলি কারাগারে বন্দি ইরানি সংবাদ সংস্থা তাসনিমের নারী সাংবাদিক ফারাহ আবু আয়্যাশকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। ১১০ দিন ধরে তিনি ইসরায়েলি কারাগারে বন্দি আছেন বলে জানিয়েছে তাসনিম।

প্রতিবেদন অনুযায়ী, সাংবাদিক ফারাহ আবু আয়্যাশ পশ্চিমতীরের আল-খালিল (হেব্রোন) শহরের তাসনিম নিউজ এজেন্সির ফিলিস্তিনি প্রতিনিধি। গত ৬ আগস্ট হেব্রোনের উত্তরে অবস্থিত বেইত উম্মার গ্রামে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাকে উত্তর কাবুল (মোস্কোভিয়া) ডিটেনশন সেন্টারে স্থানান্তর করা হয়। সেখানে তিনি কারারক্ষীদের হাতে নির্যাতন, হয়রানি ও হামলার শিকার হন বলে অভিযোগ তোলেন। আটক হওয়ার পর তাসনিম নিউজ এজেন্সি তার মামলা নিয়ে অনুসন্ধান শুরু করে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত