ঢাকা বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

জাতীয় নিরাপত্তার জন্য হুমকি ট্রাম্প, মার্কিন গণমাধ্যমের সতর্কতা

জাতীয় নিরাপত্তার জন্য হুমকি ট্রাম্প, মার্কিন গণমাধ্যমের সতর্কতা

মার্কিন কংগ্রেসের সঙ্গে সম্পৃক্ত একটি গণমাধ্যম এক বিশ্লেষণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শুধু একটি রাজনৈতিক চ্যালেঞ্জ নয় বরং মার্কিন জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে সবচেয়ে বড় হুমকি হিসেবে বর্ণনা করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের নীতির নেতিবাচক প্রভাব মোকাবিলার একমাত্র উপায় হলো কংগ্রেসে রাজনৈতিক ভারসাম্য তৈরি করা এবং ক্ষমতার কাঠামোতে পরিবর্তন আনা। মার্কিন প্রভাবশালী সংবাদমাধ্যম ‘দ্য হিল’-এর প্রকাশিত এক বিশ্লেষণধর্মী প্রতিবেদনে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্পের কর্মকাণ্ড সরাসরি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ব্যবস্থাকে দুর্বল করছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, যুক্তরাষ্ট্রের ইতিহাসে কোনো প্রেসিডেন্ট বা এমনকি কোনো বিদেশি শত্রুও দেশটির নিরাপত্তা ব্যবস্থা, হুমকি শনাক্তকরণ, প্রতিরোধ ও মোকাবিলার সক্ষমতার ওপর এতটা ক্ষতিকর প্রভাব ফেলেনি যতটা ট্রাম্প ফেলেছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত