ঢাকা রোববার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

রমজানের আগে আফগান যোদ্ধাদের বিরুদ্ধে অভিযান চালাতে পারে পাকিস্তান

রমজানের আগে আফগান যোদ্ধাদের বিরুদ্ধে অভিযান চালাতে পারে পাকিস্তান

পবিত্র রমজান মাস শুরুর আগে আফগানিস্তানের সশস্ত্র সংগঠনের যোদ্ধাদের বিরুদ্ধে অভিযান চালানোর হুমকি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তিনি বলেছেন, সীমান্ত থেকে হামলা ও পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তা যদি বিঘ্নিত হয় তাহলে অভিযান চালানো হবে।

গত বুধবার সংবাদমাধ্যম এআরওয়াই নিউজকে তিনি বলেছেন, আফগান তালেবান সরকারের সঙ্গে তাদের কিছুটা আলোচনা চলমান আছে। কিন্তু তা সত্ত্বেও পাকিস্তানে হামলা কমেনি। পাকিস্তানের অভিযোগ আফগানিস্তান সীমান্তের ওপারে নিজেদের কার্যক্রম চালায় নিষিদ্ধ ঘোষিত সশস্ত্র সংগঠন পাকিস্তান তেহরিক-ই-তালেবানসহ অন্যান্য সশস্ত্র গোষ্ঠী।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত