ঢাকা বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

ইসরায়েলি হামলায় লেবাননের সেতু ধ্বংস, হিজবুল্লাহর চলাচল ব্যাহত

ইসরায়েলি হামলায় লেবাননের সেতু ধ্বংস, হিজবুল্লাহর চলাচল ব্যাহত

দক্ষিণ লেবাননের যারারিয়াহ এলাকার লিতানি নদীর উপর অবস্থিত সেতুতে বিমান ও ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। যুদ্ধ শুরুর পর এই প্রথম নাগরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। দখলদার দেশ ইসরায়েল এই বিষয়টি স্বীকার করেছে বলে সংবাদ প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। সেনাবাহিনী জানিয়েছে, সেতুটি উত্তর ও দক্ষিণ লেবাননের মধ্যে চলাচলের জন্য হিজবুল্লাহ যোদ্ধাদের একটি গুরুত্বপূর্ণ পারাপারের পথ হিসেবে ব্যবহার করা হচ্ছিল। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে যে, এই সেতুর আশেপাশে হিজবুল্লাহ রকেট লঞ্চার স্থাপন করেছিল এবং ইসরায়েলের দিকে হামলা চালিয়েছে। তবে তারা এই দাবির পক্ষে কোনও প্রমাণ উপস্থাপন করতে পারেনি। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইসরায়েলের নাগরিকদের নিরাপত্তার হুমকি দূর করতে এই সেতুটি ধ্বংস করা প্রয়োজন ছিল। এর আগে, গতকাল শুক্রবার লেবাননের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম জানিয়েছে, বৈরুতের উত্তরে অবস্থিত বুর্জ হাম্মোদ জেলার একটি আবাসিক ভবনে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত