
চলমান যুদ্ধে বিধ্বস্ত মধ্যপ্রাচ্যের দেশগুলোর জন্য মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে চীন। গতকাল মঙ্গলবার বেইজিংয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান জানান, গত তিন সপ্তাহ ধরে চলা যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ভয়াবহ বিমান হামলায় ক্ষতিগ্রস্ত দেশগুলোর পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে তার দেশ।
চীন জরুরি ভিত্তিতে ইরান, লেবানন, জর্ডান এবং ইরাকের জনগণের জন্য মানবিক ত্রাণ সহায়তা পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে। লিন জিয়ান সংবাদ সম্মেলনে বলেন, চীনের এই জরুরি মানবিক সহায়তার মূল উদ্দেশ্য হলো ক্ষতিগ্রস্ত দেশগুলোর সাধারণ মানুষের চরম দুর্দশা লাঘব করা। বর্তমানে মধ্যপ্রাচ্যের এসব দেশে যুদ্ধের প্রভাবে তীব্র সংকট তৈরি হয়েছে। বিশেষ করে বেসামরিক জনগণের খাদ্য, চিকিৎসা এবং আশ্রয়ের বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে।