ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

নোয়াখালীতে এম এ খান বেলালকে নাগরিক সংবর্ধনা

নোয়াখালীতে এম এ খান বেলালকে নাগরিক সংবর্ধনা

মার্কেন্টাইল ব্যাংক পিএলসির চেয়ারম্যান ও নোয়াখালী জেলা সমিতির সভাপতি নির্বাচিত হওয়ায় বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের কৃতী সন্তান এম এ খান বেলালকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার বিকেলে গোপালপুর আলী হায়দার স্কুল মাঠে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন গোপালপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি ও চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলাম লিটন। অনুষ্ঠান সঞ্চালনা করেন কামাল হোসেন ও আলাউদ্দিন রাসেল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম এ খান বেলাল। বক্তব্যে তিনি মহান আল্লাহ তায়ালার প্রতি শুকরিয়া আদায় করেন। পাশাপাশি মেধা ও স্বপ্নকে কাজে লাগিয়ে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান।

তিনি বলেন, সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করে আদর-সোহাগ দিয়ে সুনাগরিক হিসেবে গড়ে তোলা মা-বাবার দায়িত্ব। সন্তানদের সঠিক পথে পরিচালিত করতে অভিভাবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি না করে জ্ঞান-বিজ্ঞানের আলোকে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে শিশু-কিশোর ও তরুণদের নিজেদের যোগ্যতা বিকাশের সুযোগ করে দেওয়ারও আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোপালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান, জিরতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুল আলম লাভলু, আলাউদ্দিন মামুন, আলাউদ্দিন, আবু তাহের মাস্টার, ছিদ্দিক উল্যা মিয়া ও অধ্যক্ষ ফিরোজ আলমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। এ ছাড়া নোয়াখালীতে মার্কেন্টাইল ব্যাংকের শাখা-সংশ্লিষ্ট শামীমসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন।

বক্তারা নবনির্বাচিত এম এ খান বেলালকে অভিনন্দন জানান। তার নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি ও নোয়াখালী জেলা সমিতির কার্যক্রম আরও গতিশীল হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী এম এ খান বেলালকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা জানান।

নাগরিক সংবর্ধনা,এম এ খান বেলাল,নোয়াখালী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত