
নিজের ছবি যুক্ত ‘প্যাট্রিয়ট পাসপোর্ট’ উদ্বোধন করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উপলক্ষে এই পাসপোর্ট ছেড়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকার।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে সেই পাসপোর্টের ছবি শেয়ার করে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের নতুন পাসপোর্ট, যাতে লেখা আছে, ‘স্বাগতম, কিন্তু ভালো থেকো!’
ছবিটিতে দেখা যায়, ট্রাম্প তার ডেস্কে দুহাত দিয়ে গম্ভীর মুখে দাঁড়িয়ে আছেন। তার স্বাক্ষর রয়েছে, আর পটভূমিতে রয়েছে স্বাধীনতার ঘোষণাপত্রের লেখা। মার্কিন প্রেসিডেন্টের সরকারি দপ্তর ও বাসভবন হোয়াইট হাউসের কর্মকর্তারা জানিয়েছেন, হোয়াইট হাউসের ফটোগ্রাফার ড্যানিয়েল টোরোক কোনো এক সময়ে এ ছবিটি তুলেছিলেন। পাসপোর্টে সেই ছবিটিই ব্যবহার করা হয়েছে।