ঢাকা সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

মহাকাশে নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ করল চীন

মহাকাশে নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ করল চীন

চীনের উত্তরাঞ্চলীয় শানসি প্রদেশের তাইয়ুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে মহাকাশে একগুচ্ছ নতুন স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ পাঠিয়েছে দেশটি। গতকাল রোববার চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়। বেইজিংভিত্তিক সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, গত শনিবার একটি পরিবর্তিত (মডিফায়েড) ‘লং মার্চ-৬’ ক্যারিয়ার রকেটের মাধ্যমে স্যাটেলাইটগুলো উৎক্ষেপণ করা হয়। উৎক্ষেপণের পর এগুলো ‘সফলভাবে’ নির্ধারিত কক্ষপথে প্রবেশ করেছে। নতুন এই স্যাটেলাইটগুলো চীনের বৃহৎ বাণিজ্যিক লো-অরবিট (নিম্ন-কক্ষপথ) স্যাটেলাইট নেটওয়ার্ক ‘স্পেসসেইল কনস্টেলেশন’-এর অংশ হিসেবে যুক্ত হবে। চীনের মহাকাশ গবেষণার ইতিহাসে এই উৎক্ষেপণটি ছিল ‘লং মার্চ’ ক্যারিয়ার রকেট সিরিজের ৬৫৫তম মিশন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত