ঢাকা মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

খামেনির জানাজার দিনও গাজা-লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ১০

খামেনির জানাজার দিনও গাজা-লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ১০

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফন প্রক্রিয়ার দিনেও গাজা ও লেবাননে প্রাণঘাতী হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। তেহরানের রাস্তায় যখন লাখ লাখ শোকার্ত মানুষের ঢল, ঠিক তখনই পৃথক হামলায় বেশ কয়েকজন ফিলিস্তিনি ও লেবানিজ নাগরিক নিহত হয়েছেন। গাজায় ইসরায়েলি হামলায় নতুন করে অন্তত ছয়জন নিহত এবং ২০ জন আহত হয়েছেন। অন্যদিকে লেবাননের দক্ষিণাঞ্চলে একটি গাড়িতে ইসরায়েলি ড্রোন হামলায় চারজন নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া তথাকথিত ‘যুদ্ধবিরতি’ লঙ্ঘন করেই এই হামলা চালানো হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী কাৎজ দাবি করেছেন, ইসরায়েলকে ‘ধ্বংস করার’ পরিকল্পনার অভিযোগে আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করা হয়েছে। একই সঙ্গে তিনি ইরানের অন্যান্য নেতাদেরও ‘নির্মূল’ করার নতুন হুমকি দিয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের বর্বর হামলায় আরও পাঁচজন নিহত ও সাতজন আহত হয়েছেন। এ ছাড়া সাম্প্রতিক হামলায় আরও তিনজন নিহত হন এবং ধ্বংসস্তূপ থেকে দুটি মরদেহ উদ্ধার করা হয়। সব মিলিয়ে গত বছরের অক্টোবর থেকে শুরু হওয়া এই যুদ্ধে গাজায় নিহতের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৩ হাজার ৯৮ জনে। এই দীর্ঘ সময়ে আহত হয়েছেন অন্তত ১ লাখ ৭৩ হাজার ৫৭১ জন। গত বছরের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় গাজায় অন্তত ১ হাজার ৭২ জন নিহত এবং ৩ হাজার ৪৬৩ জন আহত হয়েছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত