ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

ইমরান খানের শক্ত ঘাঁটি অবরুদ্ধ, কোন দিকে যাচ্ছে পাকিস্তানের রাজনীতি

ইমরান খানের শক্ত ঘাঁটি অবরুদ্ধ, কোন দিকে যাচ্ছে পাকিস্তানের রাজনীতি

স্কুল বন্ধ, ইন্টারনেট আংশিকভাবে বন্ধ। শিপিং কন্টেইনার দিয়ে রাস্তা অবরুদ্ধ। আর শহরে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। এই চিত্র পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) শক্ত ঘাঁটি খাইবার পাখতুনখোয়ায়, যেখানে এখন জরুরি অবস্থা জারি রয়েছে। একইসঙ্গে তার দলের প্রাদেশিক সরকারও স্থগিত করা হয়েছে।

সাবেক প্রধানমন্ত্রীর সমর্থক এবং পাকিস্তান রাষ্ট্রের মধ্যে চলমান এই দ্বন্দ্বে এটি আরেক দফা নাটকীয় উত্তেজনা বৃদ্ধি। যেটি নিয়ে কেউ কেউ আশঙ্কা করছেন, এর ফলে অস্থিতিশীলতা কমার পরিবর্তে বরং আরও বেড়ে যেতে পারে। পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের মতে, সংবিধানসম্মত এই পদক্ষেপটি নেওয়ার প্রয়োজন হয়েছিল প্রদেশের জনগণকে সন্ত্রাসবাদের হুমকি থেকে রক্ষা করতে। দেশটির তথ্যমন্ত্রী আতাহ তারার গত রোববার সাংবাদিকদের বলেন, 'খাইবার পাখতুনখোয়ায় (কেপিকে) পিটিআই এর সরকার সন্ত্রাসীদের সঙ্গে আঁতাত করে চলছিল।' তবে এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু বলেননি বা কোনো প্রমাণও দেননি। যদিও শিগগিরই তা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

এর দুই দিন পরেও তার কাছ থেকে নতুন কোনো খবর পাওয়া যায়নি, কিন্তু পেশোয়ার এবং এই প্রদেশের বেশিরভাগ অংশে স্কুলগুলো আবার খুলে দেওয়া হয়েছে। একইসঙ্গে, ইন্টারনেট পরিষেবাও সচল করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত