ঢাকা রোববার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

৭.৬ কিলোমিটার দৈর্ঘ্যের ট্রেনের নতুন বিশ্বরেকর্ড

৭.৬ কিলোমিটার দৈর্ঘ্যের ট্রেনের নতুন বিশ্বরেকর্ড

দক্ষিণ আফ্রিকার জাতীয় মালবাহী রেল পরিচালনা প্রতিষ্ঠান 'ট্রান্সনেট ফ্রেইট রেল' বিশ্বের দীর্ঘতম মালবাহী ট্রেন সফলভাবে চালিয়ে নতুন এক বিশ্বরেকর্ড গড়েছে।

রেকর্ড ভঙ্গকারী এই ট্রেনটির মোট দৈর্ঘ্য ছিল ৭.৬ কিলোমিটার এবং এতে যুক্ত ছিল ৬৯৬টি খালি মালবাহী ওয়াগন, বেশ কয়েকটি লোকোমোটিভ ও ক্রু কোচ। ট্রেনটি দক্ষিণ আফ্রিকার লোহা আকরিক রপ্তানি রুটে— সালদাহা বন্দর থেকে নর্দান কেপের খনি পর্যন্ত চলাচল করে।

এর আগে ২০০১ সালে ৬২৫টি ওয়াগন নিয়ে দীর্ঘতম মালবাহী ট্রেন চালানোর রেকর্ডটি ছিল অস্ট্রেলিয়ার দখলে। দক্ষিণ আফ্রিকা এখন সেই রেকর্ড ভেঙে নিজেদের নামে এই গৌরব অর্জন করল। রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন, ভারসাম্যপূর্ণ ব্রেকিং এবং শক্তি ব্যবস্থার মাধ্যমে এত দীর্ঘ একটি ট্রেন সফলভাবে নিয়ন্ত্রণ করা দেশটির উন্নত প্রকৌশল ও অপারেশনাল দক্ষতারই প্রমাণ দেয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত