ঢাকা বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

সিঙ্গাপুরে জব্দ বিলাসবহুল প্রমোদতরি 'দ্য ওডিসি'

সিঙ্গাপুরে জব্দ বিলাসবহুল প্রমোদতরি 'দ্য ওডিসি'

বিশ্ব ভ্রমণের কথা বলে যাত্রীদের কম্বোডিয়ায় আটকে রাখার পর মার্কিন পরিচালিত বিলাসবহুল প্রমোদতরি দ্য ওডিসি সিঙ্গাপুরে আটক করেছে স্থানীয় কপক্ষ। প্রমোদতরিটির পরিচালনাকারী সংস্থা ভিলা ভি রেসিডেন্সেস জ্বালানি খরচ অস্বাভাবিক বাড়ার কথা উল্লেখ করে কার্যক্রম হঠাৎ স্থগিত করার পর এই ঘটনা ঘটল।

২০২৪ সালের অক্টোবরে বেলফাস্ট থেকে ছেড়ে আসা ৩ বছর মেয়াদের এই বিশ্বভ্রমণ প্রমোদতরিতে ১৫০টি দেশ ঘোরার পরিকল্পনা ছিল। জাহাজে কেবিন কেনা বা ভাড়ার সুযোগ ছিল, যার দাম শুরু হয়েছিল ১ লাখ ২০ হাজার ডলার থেকে। সংস্থার প্রতিষ্ঠাতা মিকায়েল পিটারসন আগে বলেছিলেন, একটি গাড়ির দামেই আপনি এমন একটি জাহাজে নিজের বাড়ি কিনতে পারেন যা সারা বিশ্ব ঘুরে বেড়াবে। তবে শুরু থেকেই নানামুখী সমস্যায় পড়ে জাহাজটি। গত মাসে জ্বালানি খরচ প্রতি কেবিনে ১ হাজার ৮০০ ডলার থেকে বেড়ে ৮ হাজার ডলারে পৌঁছালে কম্বোডিয়ার সিহানুকভিলে প্রায় ২০০ যাত্রীকে নেমে যেতে বাধ্য করা হয়। যাত্রী হলি হেনসি জানান, জ্বালানির মূল্যবৃদ্ধির পর যাত্রীদের অতিরিক্ত সারচার্জ দেওয়ার কথা বলা হয় এবং রুট ছোট করা হয়। জ্বালানি সরবরাহকারীর বকেয়া না মেটানোয় ভিয়েতনামে ক্রু সদস্যরা স্থানীয় দোকান থেকে খাবার কিনতে বাধ্য হয়েছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত