প্রিন্ট সংস্করণ
০০:০০, ২৬ জুলাই, ২০২৬
প্রশ্ন : এক ব্যক্তি কোম্পানিতে চাকরি করে। তার দায়িত্ব হলো, কোম্পানির কাঁচামাল সরবরাহ করা। অনেক সময় দোকানদাররা তাকে কমিশন দেয়। এ ধরনের কমিশন গ্রহণ করা যাবে?
উত্তর : প্রশ্নোক্ত ক্ষেত্রে তার জন্য ওই কমিশন গ্রহণ করা বৈধ হবে না; বরং তা কোম্পানিকে দিয়ে দিতে হবে। (ইমদাদুল আহকাম : ৪/১৪৪)।
প্রশ্ন : পিতা বা স্বামী হারাম উপার্জন করলে স্ত্রী-সন্তানরা সেই উপার্জনে চলতে পারবে কী?
উত্তর : হারাম উপার্জন থেকে উপকৃত হওয়া বৈধ নয়। তাই প্রশ্নোক্ত ক্ষেত্রে স্ত্রী-সন্তানের কর্তব্য হলো, যদি বৈধ কোনো পন্থায় নিজেদের খরচ নির্বাহের ব্যবস্থা করতে পারে, তাহলে তাই করবে। অন্যথায় তাদের জন্য পিতা বা স্বামীর সম্পদ ব্যবহার করা, খাওয়া অবৈধ হবে না। তবে সর্বাবস্থায় তাদের দায়িত্ব হলো, পিতা বা স্বামীকে বুঝিয়ে হারাম উপার্জন করা থেকে বিরত রাখার চেষ্টা করা। (আদ্দুররুল মুখতার : ৫/৯৯)।
প্রশ্ন : প্রভিডেন্ট ফান্ডে টাকা রেখে লাভসহ নেওয়া যাবে?
উত্তর : চাকরিজীবীদের জন্য চাকরি শেষে প্রভিডেন্ট ফান্ডের প্রদত্ত টাকা লাভসহ নেওয়া বৈধ। তবে যে পরিমাণ টাকা রাখা বাধ্যতামূলক, তার চেয়ে বেশি টাকা রেখে লাভ গ্রহণ করা বৈধ হবে না। (ফতোয়ায়ে উসমানি : ৩/২২৭)।