ঢাকা বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

ন্যাটো স্টাইলে জোট গঠনের আশা পাকিস্তানের

ন্যাটো স্টাইলে জোট গঠনের আশা পাকিস্তানের

সৌদি আরব ও পাকিস্তানের সামরিক চুক্তিটি বিস্তৃত হয়ে পশ্চিমাদের সামরিক ন্যাটোর মতো একটি শক্তিশালী সামরিক জোটে পরিণত হবে বলে আশা প্রকাশ করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। গতকাল শুক্রবার দেশটির পার্লামেন্টে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন ইসহাক। এ সময় সৌদির সঙ্গে সামরিক চুক্তির বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, “সৌদির সঙ্গে আমাদের সামরিক চুক্তি গুরুত্বপূর্ণ। অনেক দেশ আমাদের সঙ্গে একই ধরনের চুক্তি করতে চায়। একাধিক আরব ও মুসলিম দেশ পাকিস্তানের সঙ্গে এমন চুক্তি করতে ইচ্ছা প্রকাশ করেছে।” সৌদি-পাকিস্তান চুক্তিতে আরও দেশ যুক্ত হলে এটি নতুন ন্যাটোতে পরিণত হতে পারে।— উল্লেখ করেন ইসহাক দার। তিনি বলেন, “আল্লাহ চাইলে পাকিস্তান ৫৭ মুসলিম দেশকে নেতৃত্ব দেবে।” পাকিস্তানে গত মে মাসে অপারেশন সিঁদুর নামে হামলা চালায় ভারত। ওই সময় দুই দেশের মধ্যে চারদিনব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। পাক পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, যদি তখন চুক্তিটি থাকত তাহলে পাকিস্তানে ভারতের হামলাটি সৌদির ওপরও হামলা হিসেবে বিবেচিত হতো।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত