ঢাকা সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ঢাবির কেন্দ্রীয় মসজিদ পুনর্নির্মাণে তুরস্কের সংস্থার সঙ্গে আলোচনা

ঢাবির কেন্দ্রীয় মসজিদ পুনর্নির্মাণে তুরস্কের সংস্থার সঙ্গে আলোচনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় মসজিদ পুনর্নির্মাণ প্রকল্পের সার্বিক অগ্রগতি নিয়ে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সঙ্গে আলোচনা করেছেন তুরস্কের অলাভজনক ইসলামি সংস্থা আইডিডিইএফের সভাপতি মেহমেত তুরান। তিনি গতকাল শুক্রবার ঢাবি উপাচার্যের বাসভবনের কার্যালয়ে তার সঙ্গে সাক্ষাৎকালে এ আলোচনা করেন। এসময় আইডিডিইএফের আন্তর্জাতিক সমন্বয়কারী সালাহউদ্দিন সিলান তার সঙ্গে ছিলেন। উপস্থিত ছিলেন ঢাবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহা. আব্দুল্লাহ আল মাহমুদ, প্রকল্পের স্থপতি এবং ঢাবি ও আইডিডিইএফের কর্মকর্তারা। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ঢাবির কেন্দ্রীয় মসজিদ কমপ্লেক্সে শিক্ষা ও গবেষণার সুযোগসহ সব ধরনের আধুনিক সুযোগ-সুবিধা থাকবে। এ প্রকল্পের একটি ডিজিটাল জরিপ এরই মধ্যে সম্পন্ন হয়েছে। বর্তমানে মসজিদের চূড়ান্ত নকশা প্রণয়নের কাজ চলছে। ঢাবি এবং আইডিডিইএফ কর্তৃপক্ষের মধ্যে এ বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের পর শিগগিরই নির্মাণকাজ শুরু হবে বলে আশা করা যাচ্ছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত