ঢাকা সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

জীবননগর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

জীবননগর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

চুয়াডাঙ্গা জেলার জীবনের উপজেলার গয়েশপুর সীমান্তে বিএসএফের গুলিতে শহিদুল ইসলাম (৩৭) নামে এক যুবক নিহত হয়েছে। গতকাল শনিবার বিকাল ৪ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শহিদুল উপজেলার গয়েশপুর গ্রামের লস্কর আলীর ছেলে। এলাকাবাসী সূত্রে জানা যায়, আজ শুক্রবার বিকালে শহিদুল ইসলামসহ ৫/৬ জন মাদক ব্যবসায়ী মাদক আনার উদ্দেশ্যে উপজেলার গয়েশপুর সীমান্তের ৭০ নম্বর মেন পিলারের কাছ দিয়ে ভারতের প্রবেশের সময় ভারতের মেটেরিয়া ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় শহিদুল ইসলাম গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। অন্যরা পালিয়ে আসে বাংলাদেশে। বিএসএফ সদস্যরা তার লাশ নিয়ে গেছে।সীমান্ত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মইনুদ্দিন মঈন জানান, আমি ঘটনাটি শুনেছি।

মহেশপুর স্ত ৫৮ ব্যাটেলিয়ানের অধিনায়ক লেফটেন কর্নেল রফিকুল আলম জানান, বিকালে সীমান্তের ৭০ নম্বর মেন পিলারের কাছ দিয়ে কয়েকজন চোরাচালানি মাদক আনার উদ্দেশ্যে ভারতে প্রবেশের সময়। এ সময় বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে শহিদুল ইসলাম নামে একজন গুলিবিদ্ধ হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত