ঢাকা রোববার, ৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২

রাতভর অভিযানে খুলনা, বাগেরহাট এবং সাতক্ষীরায় ছয়জনকে আটক করেছে কোস্ট গার্ড। গতকাল শনিবার বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামণ্ডউল-হক এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার বিকাল ৫টা থেকে গতকাল শনিবার সকাল ৬টা পর্যন্ত কোস্ট গার্ড পশ্চিম জোন কর্তৃক বাগেরহাটের মোংলা ও মোড়েলগঞ্জ, খুলনার রুপসা ও দাকোপ এবং সাতক্ষীরার শ্যামনগর থানাধীন জয়খালী এলাকায় পৃথক ৫টি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকাসমূহ থেকে আসাদুজ্জামান সবুজ, মো. শাহীন আলম, রবিউল ইসলাম লিটু, শেখ আজহারুল ইসলাম, বিদ্যুৎ বিশ্বাস এবং মো. শাহীনুর গাজীকে আটক করা হয়। অভিযানে আটককৃত ব্যক্তিরা সবাই নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মী।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত