ঢাকা বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ পাকিস্তানের হাইকমিশনারের

তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ পাকিস্তানের হাইকমিশনারের

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। গতকাল শুক্রবার বিকেলে গুলশানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে সাক্ষাতের সময়কার একটি ছবি পোস্ট করে এ তথ্য জানানো হয়েছে। সেখানে বলা হয়, গতকাল শুক্রবার বিকেলে গুলশানস্থ বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত