
রক্তপাতহীন এবং বড় ধরনের কোনো সহিংসতা ছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন।
গতকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টায় দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
মনিরা শারমিন বলেন, এ নির্বাচন শুধু ক্ষমতার হাতবদলের জন্য নয়, বরং সাধারণ ভোটার ও জনগণ যেন তাদের রাজনৈতিক অধিকার স্বতঃস্ফূর্তভাবে প্রয়োগ করতে পারে— সেটিই ছিল আমাদের মূল লক্ষ্য।