
গত শুক্রবার মারকাযুল উলুম নূরানী মাদ্রাসা প্রাঙ্গণে উইমেন্স পাওয়ার ও ঢাকা আহ্ছানিয়া মিশন (ডাম)-এর সাপোর্ট ফোরামের যৌথ উদ্যোগে এবং এর অর্থায়নে বরগুনা জেলার আমতলী পৌরসভার ওয়াপদা সড়ক ১নং ওয়ার্ডে আয়োজিত দুঃস্থ পরিবারের মাঝে ছাগল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। আহ্ছানিয়া মিশনের সাপোর্ট ফোরাম ৯টি পরিবারকে দুইটি করে ছাগল দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে। ৯টি পরিবারের অসহায় দুঃস্থদের মাঝে দুইটি করে মোট ১৮টি ছাগল বিতরণ করা হয়। ১৮টি ছাগলের মধ্যে রয়েছে ৯টি ছাগল ও ৯টি ছাগী। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক প্যানেল মেয়র আমতলী পৌরসভা মো. হাবিবুর রহমান সভার শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন উইমেন্স পাওয়ারের নির্বাহী পরিচালক খাদিজা পারভীন পলি। সভায় গণ্যমান্য ব্যক্তি হিসেবে বক্তব্য রাখেন মো. সেরাজ পাহলান, মো. আলতাফ হোসেন, মাওলানা হারুনুর রশিদ, মুফতী রুহুল আমীন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা আহ্ছানিয়া মিশন সাপোর্ট ফোরামের ট্রেজারার মোহাম্মদ ইমরান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা আহ্ছানিয়া মিশন সাপোর্ট ফোরামের কো-অর্ডিনেটর মো. মোখলেছুজ্জামান ও বরগুনার আমতলী ডি এফ ই ডি ব্রাঞ্চ ম্যানেজার বশির আলম।
উল্লেখ্য, আহ্ছানিয়া মিশন সাপোর্ট ফোরামের কার্যনির্বাহী কমিটির ৩০তম সভায় ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রেসিডেন্ট ‘মনোপুত’ প্রকল্পটি বাস্তবায়নে হতদরদ্রি পরিবারের মধ্যে ছাগল, হাঁস-মুরগি পালনের মাধ্যমে তাদের জীবনমান উন্নয়নে সাহায্য করার জন্য সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি