ঢাকা বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

মাদকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের কোনো ছাড় নয়

বললেন আইজিপি
মাদকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের কোনো ছাড় নয়

পুলিশ বাহিনীর কোনো সদস্য মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগের সত্যতা পাওয়া গেলে তাকে কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। গতকাল মঙ্গলবার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে আয়োজিত এক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের পুলিশ বাহিনীর উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তাদের সময়ের বিভিন্ন উদ্যোগের কারণেই আজকের সংগঠিত পুলিশ বাহিনী গড়ে উঠেছে। আলী হোসেন ফকির বলেন, দীর্ঘ ১৭ বছরে পুলিশকে ‘পেটোয়া বাহিনী’ হিসেবে ব্যবহার করায় বাহিনীটি জনবিচ্ছিন্ন হয়ে পড়েছিল। তবে বর্তমানে সেই অবস্থা থেকে বেরিয়ে এসে পুলিশ আবারও জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে। বাহিনীতে শৃঙ্খলাও ধীরে ধীরে ফিরে আসছে। তিনি বলেন, আমি এই পর্যায়ে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি, দেশপ্রেমিক সেইসব পুলিশ সদস্যদের যারা মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ করে তুলেছিলেন। এছাড়া শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সেই বিপ্লব পুলিশ সদস্যদের, যারা মানুষের কল্যাণে নিজেদের জীবন উৎসর্গ করেছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত