ঢাকা বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, ঢাকায় ৩

হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, ঢাকায় ৩

হামে আক্রান্ত সাত মাস বয়সী যমজ তিন সন্তানকে নিয়ে কুমিল্লা থেকে ঢাকার মহাখালীর ডিএনসিসি করোনা হাসপাতালে এসেছেন মা শাবনূর বেগম (বাঁয়ে)। অসুস্থ দুই ছেলেশিশু ইউসুফ ও ইমরানকে আইসিইউতে ভর্তি করা হয়েছে। অন্য শিশু ইয়াসমিন চিকিৎসাধীন শিশু ওয়ার্ডে।

গত রোববার দুপুরে হামে আক্রান্ত সাত মাস বয়সী যমজ তিন সন্তানকে নিয়ে কুমিল্লা থেকে ঢাকার মহাখালীর ডিএনসিসি করোনা হাসপাতালে এসেছেন মা শাবনূর বেগম (বাঁয়ে)।

অসুস্থ দুই ছেলেশিশু ইউসুফ ও ইমরানকে আইসিইউতে ভর্তি করা হয়েছে। অন্য শিশু ইয়াসমিন চিকিৎসাধীন শিশু ওয়ার্ডে। গতকাল রোববার দুপুরেছবি : দীপু মালাকার

হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (গত রোববার সকাল ৮টা থেকে গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত) দেশে আরও ৬টি শিশু মারা গেছে। মৃত শিশুদের মধ্যে কারও হাম শনাক্ত হয়নি।

এ সময়ে সারা দেশে আরও ১ হাজার ৩৪১ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। হামের উপসর্গে ঢাকায় ৩, চট্টগ্রামে ২ ও ময়মনসিংহে ১ শিশু মারা গেছে।

গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ৩৫০ শিশুর মৃত্যুর তথ্য জানা গেছে। এ সময়ে হাম শনাক্তের পর মারা গেছে ৬৫ শিশু। এ পর্যন্ত মোট মারা গেছে ৪১৫ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ৫০ হাজার ৫০০ শিশুর।

এ সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৩৫ হাজার ৯৮০ শিশু। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৩১ হাজার ৯৯২ শিশু বাড়ি ফিরেছে। ১৫ মার্চ থেকে দেশে ৬ হাজার ৯৩৭ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে বলেও উল্লেখ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত