ঢাকা মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

ঈদে দেড় কোটি যাত্রী বহনে সক্ষম পর্যাপ্ত যান দেশে নেই : সড়কমন্ত্রী

ঈদে দেড় কোটি যাত্রী বহনে সক্ষম পর্যাপ্ত যান দেশে নেই : সড়কমন্ত্রী

ঈদযাত্রার সময় প্রায় দেড় কোটি মানুষ পরিবহনের জন্য সরকারি ও বেসরকারি খাত মিলিয়ে পর্যাপ্ত যানবাহন নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম।

গতকাল সোমবার রাজধানীর ফার্মগেট মেট্রো স্টেশনে মেট্রোরেল ও ট্রেন সেবায় প্রবীণ এবং শারীরিকভাবে প্রতিবন্ধী যাত্রীদের জন্য ২৫ শতাংশ ভাড়া ছাড় সুবিধার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ফিটনেসবিহীন যানবাহনের বিষয়ে মন্ত্রী বলেন, ‘বিআরটিএ এ ধরনের যান চলাচলের অনুমতি দেয় না। তবে ঈদযাত্রার সময় বিভিন্ন জেলায় এমন অনেক গাড়ি সড়কে নেমে পড়ে।’

‘পুলিশ সেগুলো নিয়ন্ত্রণের চেষ্টা করে। কিন্তু যাত্রীর চাপ এত বেশি হয় যে সবকিছু নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত