ঢাকা বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই : শিক্ষামন্ত্রী

এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই : শিক্ষামন্ত্রী

মাধ্যমিক ও সমমানের পরীক্ষার ফল আগামী ২০ জুলাই প্রকাশিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম কলেজ অডিটোরিয়ামে চট্টগ্রাম শিক্ষা বোর্ড, চট্টগ্রাম অঞ্চলের মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। এর আগে গত ৮ জুলাই সচিবালয়ে একই তথ্য দিয়েছিলেন শিক্ষামন্ত্রী। এহছানুল হক মিলন বলেন, ‘জুলাই মাসের ২০ তারিখে রেজাল্ট দেওয়ার পরে ইমিডিয়েটলি আমি কলেজগুলোতে ভর্তি হওয়ার চেষ্টা করছি। সিনক্রোনাইজ করছি যে- আমি এখানে সময় দেব না। দিলেই তো কোচিং সেন্টারে যাবে, কেন আমি সময় দেব? আমি তাদের ভর্তি হতে তাড়াতাড়ি চেষ্টা করব।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত