
অনুমতি ছাড়া ও নিষিদ্ধ জিনিস ব্যবহার করে মাছ ধরায় সৌদি আরবে ছয় বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মক্কা প্রদেশের আল-লাইথ থেকে গ্রেপ্তার করা হয়। গতকাল বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা সৌদি প্রেস এজেন্সি। এতে বলা হয়েছে, সামুদ্রিক নিরাপত্তা আইন লঙ্ঘন করায় তাদের সীমান্তরক্ষী বাহিনী গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে মাছ ধরার নিষিদ্ধ জিনিস পাওয়া যায়।
সৌদির সীমান্তরক্ষী বাহিনীর প্রকাশিত একটি ছবিতে দেখা গেছে, গ্রেপ্তারকৃত বাংলাদেশিরা উল্টো দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছেন।