
খুলনা নগরীর রূপসা অব্দা এলাকায় ইতি (১৫) নামের দশম শ্রেণির এক ছাত্রীকে গুলি করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার মাগরিবের পরপরই এ ঘটনা ঘটে। বর্তমানে ওই কিশোরী খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আহত ইতি স্থানীয় বাসিন্দা। তার বাবার নাম জুলফিকার বলে জানা গেছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বাড়ির পাশে ইতি ও তার বান্ধবী অব্দা রোডে দাঁড়িয়ে গল্প করছিল। এ সময় তিনটি মোটরসাইকেলে হেলমেট পরিহিত অবস্থায় দুর্বৃত্তরা এসে ইতির পায়ে গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।