ঢাকা সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

ভাইয়ের বিরুদ্ধে বোনকে হত্যার অভিযোগ

ভাইয়ের বিরুদ্ধে বোনকে হত্যার অভিযোগ

কুমিল্লার তিতাসে মাদকাসক্ত ছোট ভাইয়ের বিরুদ্ধে মানসিক প্রতিবন্ধি বড় বোনকে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার মারধরের শিকার ফাহিমা আক্তার (৩২) অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলে শনিবার বিকালে সে মারা যায়। একইদিন সন্ধ্যায় পুলিশ লাশ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে রবিবার সকালে নিহতের লাশ বাড়িতে আনা হয়। অভিযুক্ত ছোট ভাই ছানাউল্লাহ (৩০) বর্তমানে হাজতে রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার জগতপুর ইউনিয়নের রায়পুর গ্রামের আঃ ছালামের ছোট ছেলে মো. ছানাউল্লাহ মাদকাসক্ত। শুক্রবার দুপুরে সে তার বড় বোন ফাহিমা আক্তারকে মারধর করে। এসময় স্থানীয় লোকজন ছানাউল্লাহকে আটক করে থানা পুলিশ ও উপজেলা নির্বাহী অফিসারকে বিষয়টি জানায়। তাৎক্ষণিক ঘটনাস্থলে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তানিয়া আক্তার লুবনা ও থানা পুলিশ উপস্থিত হয়। উপস্থিত সাক্ষীদের সামনে তথ্য-প্রমাণাধির সাপেক্ষে ছানাউল্লাহকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০দিনের জেল দেওয়া হয়। এদিকে মারধরের শিকার ফাহিমা আক্তারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত