ঢাকা মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

বঙ্গবাজারে অগ্নিসংযোগ মামলা

সাবেক এমপি আফজালকে গ্রেপ্তার দেখানোর আদেশ

সাবেক এমপি আফজালকে গ্রেপ্তার দেখানোর আদেশ

রাজধানীর বঙ্গবাজার মার্কেটে অগ্নিসংযোগ ও ভাঙচুরের অভিযোগে করা মামলায় কিশোরগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য আফজাল হোসেনকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। গতকাল সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত এ আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বলেন, শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাইনুল ইসলাম খান কারাবন্দী আফজাল হোসেনকে আদালতে হাজির করে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন।

মামলার এজাহার অনুযায়ী, ২০২৩ সালের ৪ এপ্রিল বঙ্গবাজার মার্কেটে অগ্নিকাণ্ডে প্রায় ৫০০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে উল্লেখ করে মো. কামাল হোসেন নামের এক ব্যক্তি পরের বছরের ২২ নভেম্বর শাহবাগ থানায় মামলাটি করেন। মামলায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস, সাবেক সংসদ সদস্য আফজাল হোসেনসহ ১৮ জনের নাম উল্লেখ করে ৩০ জনকে আসামি করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত