
দেশের লাখো শিক্ষিত তরুণ চাকরির আশায় দিন কাটাচ্ছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির-এনসিপি মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তিনি বলেছেন, ‘সরকার এক কোটি কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু ছয় মাস পার হলেও একটি কর্মসংস্থানও নিশ্চিত করতে পারেনি।’
শনিবার বিকালে চাঁদপুর শহরের বাইতুল আমিন শপথ চত্বর মোড়ে ‘জুলাই পদযাত্রা’ শেষে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন হাসনাত আবদুল্লাহ। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে এনসিপির মাসব্যাপী ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে এ পদযাত্রা করা হয়।
সমাবেশে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘দেশের লাখ লাখ শিক্ষিত তরুণ চাকরির আশায় দিন কাটাচ্ছেন। তাদের ভবিষ্যৎ নিয়ে সরকারের কোনো কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না।’ তিনি বলেন, ‘বেকারত্ব শুধু একটি অর্থনৈতিক সংকট নয়, এটি সামাজিক অস্থিরতারও কারণ হয়ে উঠতে পারে।