ঢাকা বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

গ্রাহকসেবায় সেরা পারফরম্যান্সের জন্য সহকর্মীদের সম্মাননা দিল ব্র্যাক ব্যাংক

গ্রাহকসেবায় সেরা পারফরম্যান্সের জন্য সহকর্মীদের সম্মাননা দিল ব্র্যাক ব্যাংক

২০২৬ সালের প্রথমার্ধের ‘কাস্টমার এক্সপেরিয়েন্স মিস্ট্রি সার্ভে’ প্রোগ্রামের আওতায় ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের সেরা ব্রাঞ্চ এবং কর্মীদের স্বীকৃতি দিয়েছে ব্র্যাক ব্যাংক। চমৎকার গ্রাহকসেবা প্রদানের জন্য এই সম্মাননা দেওয়া হয়। গ্রাহকপকন্দ্রিক সংস্কৃতি গড়ে তোলার পাশাপাশি সর্বোচ্চ সেবা নিশ্চিত করার প্রতিশ্রুতির অংশ হিসেবে ব্যাংকটি বছরব্যাপী ত্রৈমাসিক ভিত্তিতে এই প্রোগ্রাম পরিচালনা করে। কাস্টমার এক্সপেরিয়েন্স মিস্ট্রি সার্ভে প্রোগ্রামের অংশ হিসেবে ব্র্যাক ব্যাংক ২০২৬ সালের প্রথম এবং দ্বিতীয় প্রান্তিকে (কোয়ার্টারে) বিভিন্ন রিজিওনে সেবার মান এবং গ্রাহক অভিজ্ঞতা পর্যবেক্ষণ করতে মোট ৪৯টি ব্রাঞ্চ মূল্যায়ন করেছে। এই জরিপে গ্রাহক অভিজ্ঞতার গুরুত্বপূর্ণ দিকগুলো যাচাই করা হয়। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত