
রাজনীতিতে 'চাপাবাজি করার দিন নেই' মন্তব্য করে সরকারের মন্ত্রী ও বিএনপি নেতাদের হিসাব করে সত্য কথা বলার পরামর্শ দিয়েছেন বিএনপি জোটের শরিক নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেছেন, এখন সত্য কথা বলতে হবে, পোলাইটলি বলতে হবে। দম্ভ দেখানোর সময় এখন না, হ্যাডম দেখানো যাবে না। শুক্রবার রাজধানীতে বিএনপির সাবেক মহাসচিব আবদুস সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় বক্তব্য দিচ্ছিলেন মান্না।
তিনি বলেন, ব্যারিস্টার আবদুস সালাম তালুকদার ছিলেন শান্ত, শিষ্ট, কুল এবং চিন্তা ভাবনা করে পা ফেলতেন, কাজ করতেন। এখন আমাদের দেশে এমন নেতা দরকার। 'কারণ যেরকম করে বিদ্যুতের দর দিয়ে হুটহাট বলে দিল-ছয় মাস লাগবে, দুই বছর লাগবে।