
আইএফআইসি ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহারকারী গ্রাহকরা এখন থেকে নভোএয়ারের সকল অভ্যন্তরীণ ফ্লাইটের টিকিটে বিশেষ ছাড় উপভোগ করতে পারবেন। এ সুবিধা প্রদানের লক্ষ্যে আইএফআইসি ব্যাংক পিএলসি ও নভোএয়ারের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। গতকাল বুধবার আইএফআইসি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এই স্মারকে স্বাক্ষর করেন। আইএফআইসি ব্যাংকের পক্ষে স্বাক্ষর করেন ব্যাংকের চিফ অব ব্রাঞ্চ বিজনেস হেলাল আহমেদ এবং নভোএয়ারের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির মার্কেটিং অ্যান্ড সেলস-এর পরিচালক সোহাইল মাজিদ। এসময় আরও উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ ক্রেডিট অফিসার, শেখ আকতার উদ্দীন আহমেদ, হেড অব ট্রেজারি মোহম্মদ শাহিন উদ্দিনসহ উভয় প্রতিষ্ঠানে ঊর্ধ্বতন কর্মকর্তারা।