ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

বিকল্প পথে সৌদি যাওয়ার সুযোগ দিচ্ছে বিমান

বিকল্প পথে সৌদি যাওয়ার সুযোগ দিচ্ছে বিমান

রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার পর কার্যক্রম বন্ধ থাকায় ঢাকা-রিয়াদ রুটের ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটেছে। এতে আটকেপড়া যাত্রীদের বিকল্প পথে সৌদি আরবে পাঠানোর ব্যবস্থা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এর অংশ হিসেবে রিয়াদগামী যাত্রীদের মদিনা হয়ে গন্তব্যে পৌঁছানোর সুযোগ দেওয়া হচ্ছে।

গতকাল সোমবার বিকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রধান কার্যালয় বলাকার টিকিট বিক্রয় কাউন্টারে সরেজমিন দেখা যায়, বিকল্প ফ্লাইটের টিকিট পেতে ভিড় করছেন রিয়াদগামী যাত্রীরা। কেউ টিকিট হাতে পেয়ে স্বস্তি প্রকাশ করছেন, আবার কেউ গন্তব্যে যাওয়ার নিশ্চয়তার অপেক্ষায়।

যাত্রীদের মধ্যে ছুটি শেষে কর্মস্থলে ফেরা প্রবাসীদের পাশাপাশি ভিসার মেয়াদ শেষ হতে যাওয়া ব্যক্তিরাও রয়েছেন। নির্ধারিত ফ্লাইট বাতিল হওয়ায় তাদের যাত্রা অনিশ্চিত হয়ে পড়ে। এখন মদিনাগামী ফ্লাইটে যাওয়ার সুযোগ পেয়ে অনেকের সেই দুশ্চিন্তা কিছুটা কমেছে। যাত্রীরা জানান, সময়মতো কর্মস্থলে ফিরতে না পারলে চাকরি নিয়ে অনিশ্চয়তা তৈরি হতে পারে।

এতে দেশে থাকা পরিবারের সদস্যরাও আর্থিক ও মানসিক চাপে পড়বেন। তাই বিকল্প পথে সৌদি আরবে যাওয়ার সুযোগ তাদের জন্য স্বস্তির। তবে এখনও বিকল্প টিকিট পাননি অনেক যাত্রী।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত