ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

ফাজিল পাস পরীক্ষা-২০২৫, নকলমুক্ত করতে ইআবির কঠোর হুঁশিয়ারি

ফাজিল পাস পরীক্ষা-২০২৫, নকলমুক্ত করতে ইআবির কঠোর হুঁশিয়ারি

ফাজিল পাস পরীক্ষা-২০২৫, কেন্দ্রের পরিবেশ নকলমুক্ত রাখতে না পারলে তৎক্ষণাত কেন্দ্র বাতিল করার সিদ্ধান্ত গ্রহণ করা হতে পারে বলে সতর্ক করেছেন ইসলামি আরবি বিশ্ববিধ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান। তিনি বলেন , শিক্ষার্থীরা নকল করার সুযোগ পেলে ক্লাসমুখী হবে না, এটাই স্বাভাবিক। শত চেষ্টা করেও মাদরাসার শিক্ষার্থী বৃদ্ধি করা সম্ভব হবে না। নকল রোধে শুধু শিক্ষার্থীদের শাস্তির আওতায় আনার মধ্যে সীমাবদ্ধ থাকা হবে না, প্রয়োজনে কেন্দ্র বাতিল ও কেন্দ্র সচিবদের বাদ দেওয়ার মতো কঠোর সিদ্ধান্তও গ্রহণ করা হতে পারে। এ বিষয়ে সরকারের কঠোর নির্দেশনা রয়েছে। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে সিসি ক্যামেরা ও তা পর্যবেক্ষণের ব্যবস্থা গ্রহণের বিষয়েও জোর দেন। গতকাল সোমবার পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে ফাজিল (স্নাতক) পাস পরীক্ষা-২০২৫ সুষ্ঠু ও নকলমুক্তভাবে আয়োজনের লক্ষ্যে ঢাকা বিভাগের কেন্দ্র ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ভাইস চ্যান্সেলর। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত