ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

বাউয়েটের ২৯তম একাডেমিক কাউন্সিল সভা

বাউয়েটের ২৯তম একাডেমিক কাউন্সিল সভা

বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বাউয়েট)-এর ২৯তম একাডেমিক কাউন্সিল সভা গতকাল সোমবার সকাল ১০টায় সিন্ডিকেট রুমে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এসএম লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত একাডেমিক কাউন্সিল সভায় ২৮তম সভার আলোচ্যসূচির সিদ্ধান্তসমূহ পর্যালোচনা ও অনুমোদন, ফ্যাকাল্টি মেম্বারগণের উচ্চ শিক্ষায় ভর্তির আবেদন অনুমোদন, উইন্টার-২০২৫ সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষার ফলাফল সিন্ডিকেটের অনুমোদনের জন্য একাডেমিক কাউন্সিলের সুপারিশসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও সদস্য সচিব কর্নেল দেওয়ান মো. লিয়াকত আলী (অব.), পরীক্ষা নিয়ন্ত্রক এবং ভারপ্রাপ্ত ট্রেজারার কর্নেল হ্লা হেন মং, পিবিজিএমএস (অব.), রুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মো. রবিউল ইসলাম সরকার, সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস ও আইন অনুষদের ডিন প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ নূরুল ইসলাম, ইসিই অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁঞা, গণিত বিভাগের প্রফেসর মো. নাসির উদ্দীন, রসায়ন বিভাগের প্রফেসর ড. মো. সাইফুল ইসলাম, বিভাগীয় প্রধানরা এবং অন্য সদস্যরা। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত