
কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের টুপটুপ রেস্ট্রো অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। মামলায় রিসোর্টের মালিক তানভীর আহমদ ও ব্যবস্থাপক মোহাম্মদ সুমনসহ ২৩ জনের বিরুদ্ধে উখিয়া থানায় গতকাল শনিবার রাতে এ মামলা দায়ের করা হয়েছে। উখিয়া থানার উপপরিদর্শক আশীষ কুমার সূত্র ধর বাদী হয়ে এ মামলা দায়ের করেছেন। এর মধ্যে গতকাল রিসোর্ট এলাকা থেকে সুমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উখিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন।