ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

বরগুনায় ৪০০ ডিএফইডির ১২০০ গাছের চারা বিতরণ

বরগুনায় ৪০০ ডিএফইডির ১২০০ গাছের চারা বিতরণ

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও উপকূলীয় অঞ্চলে সবুজ বেষ্টনী গড়ে তোলার লক্ষ্যে বরগুনায় ৪০০ জন উপকারভোগীর মধ্যে ১২০০টি ফলজ ও ঔষধি গাছের চারা এবং ৭২০০ ফুট নেট বিতরণ করেছে ডাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট (ডিএফইডি)। গত শনিবার বরগুনা সদর উপজেলার ডিএফইডির বরগুনা সদর ও কদমতলা ব্রাঞ্চ অফিসের মাইক্রোফিন্যান্স কর্মসূচির সদস্যদের মধ্যে এসব চারা ও নেট বিতরণ করা হয়। বিতরণ করা চারার মধ্যে রয়েছে ৪০০টি আম, ৪০০টি জলপাই ও ৪০০টি নিমের চারা। প্রত্যেক উপকারভোগীকে তিনটি চারা এবং ৭২ ফুট নেট দেওয়া হয়।

ডিএফইডি গ্রিন ক্লাইমেট ফান্ডের অর্থায়নে পিকেএসএফের Resilient Homestead and Livelihood Support to the Vulnerable Coastal People of Bangladesh (RHL) প্রকল্পের আওতায় এ কর্মসূচি বাস্তবায়ন করছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএফইডির ডেপুটি জেনারেল ম্যানেজার (অপারেশন) মো. আব্দুর রহিম। বিশেষ অতিথি ছিলেন কৃষিবিদ মো. নিয়ামুল কবীর, কো-অর্ডিনেটর (কৃষি) ও RHL প্রকল্পের ফোকাল পারসন। এ সময় আরও উপস্থিত ছিলেন বরিশাল জোনের জোনাল ম্যানেজার খন্দকার আবুল বাশার, বরগুনা এরিয়ার এরিয়া ম্যানেজার বিপ্লব কুমার বাছার, বরগুনা সদর ব্রাঞ্চের ব্রাঞ্চ ম্যানেজার মো. রাসেল মিয়া এবং RHL প্রকল্পের বরগুনার প্রকল্প সমন্বয়কারী মো. আমিনুল হক। এ ছাড়া প্রকল্প ও মাইক্রোফিন্যান্স কর্মসূচির কর্মকর্তা-কর্মচারী এবং উপকারভোগীরা অনুষ্ঠানে অংশ নেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ২৭ মার্চ থেকে বরগুনা সদর উপজেলার আটটি ইউনিয়নে RHL প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পটির মাধ্যমে ২৬৬৬ জন অতিদরিদ্র মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে উপকৃত হবেন। ২০২৬-২০২৭ অর্থবছরে প্রকল্পের আওতায় উপকারভোগীদের মধ্যে মোট ৬৫০০টি ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণের পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত