ঢাকা রোববার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো 'ইএসএমও এক্সামিনেশন'

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো 'ইএসএমও এক্সামিনেশন'

ইউরোপীয় সোসাইটি ফর মেডিকেল অনকোলজির 'ইএসএমও এক্সামিনেশন' ঢাকার নর্থ সাউথ ইউনিভার্সিটির ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস বিভাগে দ্বিতীয়বারেরমতো অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিশ্বজুড়ে অনুমোদিত কেন্দ্রগুলোতে একই সময়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এটি বাংলাদেশের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সুযোগ। এর ফলে দেশের অনকোলজি পেশাজীবীরা আন্তর্জাতিকভাবে স্বীকৃত এ পরীক্ষায় দেশেই অংশগ্রহণের সুযোগ পেয়েছেন। এ উদ্যোগটি স্থানীয় প্রার্থীদের অংশগ্রহণকে উৎসাহিত করবে এবং ক্যান্সার চিকিৎসা ও চিকিৎসা শিক্ষায় বাংলাদেশের ভূমিকা আরও সুদৃঢ় করবে বলে আশা করা হচ্ছে। অনকোলজির ক্ষেত্রে পেশাগত দক্ষতার 'গোল্ড স্ট্যান্ডার্ড' বা মানদণ্ড হিসেবে বিবেচিত এ পরীক্ষায় অংশগ্রহণকারীদের ক্লিনিক্যাল জ্ঞান ও সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা যাচাই করা হয়। 'ইএসএমও এক্সামিনেশন ২০২৬'-এ বাংলাদেশ থেকে মোট ৬১ জন চিকিৎসক অংশগ্রহণ করেছেন। যারা এ পরীক্ষায় উত্তীর্ণ হবেন, তারা একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত সনদ অর্জন করবেন, যা জাতীয় ও বৈশ্বিক পর্যায়ে অনকোলজি অনুশীলনে তাদের অবদান রাখার সক্ষমতাকে আরও বাড়িয়ে তুলবে।

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পরীক্ষার স্থানীয় আয়োজক কর্তৃপক্ষ স্বচ্ছতা, নিরপেক্ষতা ও নিরাপত্তা বজায় রাখার লক্ষ্যে ইএসএমও-এর বৈশ্বিক প্রোটোকল কঠোরভাবে অনুসরণ করেছে। পরীক্ষার সমস্ত প্রশ্নপত্র ও উত্তরপত্র অত্যন্ত গোপনীয়তার সঙ্গে সংরক্ষণ করা হয়েছে এবং পরীক্ষা শেষে সেগুলো নিরাপদে ইএসএমও সদর দপ্তরে পাঠিয়ে দেওয়া হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত